তথ্য
🚀 নতুন পণ্য: প্রিমিয়াম কোয়ালিটির পণ্য এখন আমাদের স্টোরে। 🎁 ডিসকাউন্ট: প্রথম অর্ডারে পাচ্ছেন ১০% ক্যাশব্যাক! 📦 ডেলিভারি: সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। 📢 জরুরী: আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করুন সহজেই।

Your cart is empty.

টার্মস এন্ড কন্ডিশন (Terms and Conditions)

উদ্যোক্তার বাজার (uddokterbazar.com)-এ আপনাকে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।

১. ক্রয় ও বিক্রয় (Buying and Selling)

  • মাল্টি-ভেন্ডর প্ল্যাটফর্ম: উদ্যোক্তার বাজার একটি মাল্টি-ভেন্ডর প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন উৎপাদনকারী ও আমদানী কারক তাদের নিজস্ব পণ্য তালিকাভুক্ত করেন।
  • পণ্য অর্ডার: গ্রাহক ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো পণ্য অর্ডার করতে পারেন। অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও আমদানিকারককে পণ্যটি প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
  • পণ্যের সঠিকতা: উৎপাদনকারী ও আমদানী কারক তাদের পণ্যের বিবরণ এবং ছবি আপলোড করেন। পণ্যের গুণমান এবং বর্ণনার সত্যতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

২. ডেলিভারীর সময়সীমা (Delivery Timeline)

  • সাধারণ ডেলিভারি: অর্ডার কনফার্ম হওয়ার পর ঢাকা শহরের মধ্যে সাধারণত ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা এবং ঢাকার বাইরে ৭২ ঘন্টা হইতে ১২০ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
  • বিলম্ব: অনিবার্য কারণবশত (যেমন: আবহাওয়া, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সার্ভিস জনিত সমস্যা) ডেলিভারিতে দেরি হতে পারে, যা গ্রাহককে অবহিত করা হবে।
  • শিপিং চার্জ: এলাকা এবং পণ্যের ওজন অনুযায়ী শিপিং চার্জ পরিবর্তিত হতে পারে যা চেকআউট পেজে প্রদর্শিত হবে।

৩. মূল্যফেরত (Refund Policy)

  • পণ্য বুঝে নেওয়া: "পণ্যটি বুঝে নেওয়ার সময় অনুগ্রহ করে ডেলিভারি ম্যানের উপস্থিতিতে প্যাকেট খুলে পণ্যটি যাচাই করে নিন।" অন্যথায় অভিযোগ গ্রহনযোগ্য হবে না ।
  • অর্ডার বাতিল: যদি কোনো কারণে উৎপাদনকারী ও আমদানী কারক পণ্য দিতে ব্যর্থ হন বা স্টক না থাকে, তবে কাস্টমারকে কারণ দর্শন পূর্বক অর্ডার বাতিল করা হবে।
  • মূল্য পরিশোধ পদ্ধতি: উদ্যোক্তার বাজারের সকল উৎপাদনকারী ও আমদানিকারক 'ক্যাশ অন ডেলিভারি' পদ্ধতিতে অর্ডার গ্রহণ করে থাকে। এর ফলে গ্রাহককে কোনো অগ্রিম টাকা পরিশোধ করতে হয় না এবং আমরা ভবিষ্যতেও অগ্রিম টাকা গ্রহণ করবো না।
  • ভুল পণ্য: যদি ভুল পণ্য পাঠানো হয় এবং কাস্টমার অন্য পণ্য নিতে না চান, সেক্ষেত্রে তিনি রিফান্ড দাবি করতে পারবেন।

৪. পণ্যফেরত (Return Policy)

  • রিটার্ন শর্ত: ডেলিভারি পাওয়ার সময় যদি পণ্যটি ভাঙা, ত্রুটিপূর্ণ বা ভুল হয়, তবে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিতে হবে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
  • সময়সীমা: পণ্য গ্রহণের পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে।
  • অবস্থা: ফেরত দেওয়া পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং মূল প্যাকেজিং বা ট্যাগসহ হতে হবে।

৫. বিক্রয় পরবর্তী সেবা (After-sales Service)

  • ওয়ারেন্টি/গ্যারান্টি: যদি পণ্যের বিবরণীতে ওয়ারেন্টি উল্লেখ থাকে, তবে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও আমদানী কারক সেই সেবা প্রদান করবেন। উদ্যোক্তা বাজার এক্ষেত্রে মাধ্যম হিসেবে সহায়তা করবে।
  • গ্রাহক সহায়তা: পণ্য সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আমাদের হেল্পলাইন বা ইমেইলে যোগাযোগ করা যাবে।

৬. অন্যান্য বিষয় (General Provisions)

  • অ্যাকাউন্ট নিরাপত্তা: কাস্টমার বা ভেন্ডর তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য নিজেরাই দায়ী থাকবেন।
  • নীতিমালা পরিবর্তন: উদ্যোক্তার বাজার কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলি জনসার্থে পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে।
  • আইনি বিষয়: প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত ই-কমার্স এবং ডিজিটাল কমার্স নীতিমালা অনুসরণ করা হবে।
Buy 2 items
Get one for free!
Daily Sales
Today up to 45% off!
NEW ARRIVAL
Sale up to 75% off
UpTO 45% off
Your first purchase